কর্ণফুলী থানার চর ফরিদ এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)।  আটককৃত ব্যাক্তিরা হলো ১. ফরহাদুর রহমান শাওন (৩১) ও ২. মোহাম্মদ তৌফিক (২১)।  ফরহাদুর রহমান শাওন কর্ণফুলী থানার বৌ বাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ও মো. তৌফিক একই এলাকার মৃত জমিরের ছেলে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা    হয় । এই ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্যে প্রায় দেড় কোটি টাকা ।

২৫ জুন শুক্রবার বিকাল আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হযরত তৈয়ব শাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের  আটক করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামীদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ