ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আগামীকাল ২৭ ডিসেম্বর রবিবার সারাদিন ব্যাপী হাজী মোশারফ আলী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে ৩১ তম বিশাল সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মহাসচিব পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ)। উদ্বোধনী বক্তব্য রাখবেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী (মু,জি.আ)। প্রধান বক্তা থাকবেন ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আযহারী (মু.জি.আ)। আলোচনায় অংশগ্রহণ করবেন চন্দনাইশ দোহাজারী জামিরজুরী রেজভীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, হযরতুলহাজ আল্লামা হাফেজ মুহিউদ্দিন আলকাদেরী, হযরতুলহাজ¦ আল্লামা ইদ্রিস আনসারী, হযরতুলহাজ¦ আল্লামা নঈমুল হক নঈমী। এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটি বিশেষভাবে অনুরোধ জানান।
সর্বশেষ সংবাদ
- বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসউপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
- আরব আমিরাতের ভিসা নীতিতে বিশাল পরিবর্তন
- বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আগ্রাবাদ শাহ আমানত সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড আন্ত:ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক



