ইসলামী ফ্রন্ট নেতৃ্বৃন্দ স্বাধীন বাংলাদেশের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা’র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর (বুধবার) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফেজ আবদুর রহিম’র সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্ট’র সাবেক সভাপতি জননেতা কাজী বদরুজ্জামান নঈমী।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি জননেতা মাষ্টার আবদুল হালিম, মুজিবুর রহমান মুজিব, মাওলানা মনির আহমদ আনোয়ারী, নাজিম উদ্দীন, ফিরোজ মিয়া, মোরশেদ আলম মুন্সী, মাওলানা মুজিবুর রহমান, মাষ্টার নুরুল ইসলাম, যুবনেতা নাজিম উদ্দীন, মনিরুল ইসলাম, ইফতেখার হোসাইন, জাহেদুল হক, আজিজুর রহমান, ছাত্রনেতা আলী জিন্নাহ, এস. এম. গোফরান, ফরহাদুল ইসলাম, নাছির উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা সকল অপশক্তির বিরুদ্ধে কর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান। পরিশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।



