রানা সাত্তার
আনোয়ারা উপজেলার বারশত বোয়ালিয়ায় অবস্থিত স্বানামধন্য ঐতিহ্যবাহী বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রসার বার্ষিক সভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আগামী( শনিবার) ২১ নভেম্বর ২০২০,০৫ রবিউস সানী ১৪৪২ হিজরী, ৬ অগ্রহায়ণ ১৪২৭ বাংলা তারিখে অনুষ্ঠিত হবে বলে মোখিকভাবে জানায়। সার্বিক দ্বীনি দোয়া,ওয়াজ ও ইসলাম নিয়ে আলোচনা ও সভা সফল করার লক্ষ্যে আগামী শনিবার মাদ্রাসা মিলনায়তনে সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভার পরিচালক হিসাবে পরিচালনা করবেন কার্যকরী কমিটির মুফতিয়ে আজম আল্লামা আবদুচ্ছালাম চাটগামী(দা.বা.)।প্রধান অতিথি হিসেবে থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র আমির হাটহাজারি মাদ্রাসা’ র শিক্ষা পরিচালক ও শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী,তাশরিফ আনবেন আল্লামা আব্দুল হালিম বুখারি(মুহতামিম জামিয়া পটিয়া মাদ্রাসা),আল্লামা শেখ আহমদ (সহকারি হাটহাজারি মাদ্রাসা),আল্লামা সিবাগতুল্লাহ নুরি(ঢাকা),আল্লামা মাহমুদুল হাছান ফতেপুরি (ফতেপুর মাদ্রাসা)।পাশাপাশি সভার পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসা কার্যকরী কমিটির সদস্য ও সভার সাথে সম্পৃক্ত বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্তিত থাকার জন্য মাদ্রাসার মুহতামিম (সেক্রেটারী) সবাইকে আহ্বান জানিয়েছেন।



