ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার মাসিক সভা ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি তসলিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ আকতার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক আবছার উদ্দিন অলি, জাফর ইকবাল, অরূপ বড়ুয়া, এড. প্রতাপ পাল, সালমা বেগম, মঞ্জুর আলম, আবিদা সুলতানা, ইমতিয়াজ আহমেদ, মোজাম্মেল হোসেন রাজধন প্রমুখ।

সভায় সংগঠনের নতুন সদস্য সংগ্রহ, আগামী ১ বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ