আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নের গহিরায় এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ৮ও৯ নং ওয়ার্ডে ২৫০ পরিবারের মাঝে ‘রায়পুর ইউনিয়ন মানব কল্যাণ সোসাইটি’এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) পায়ে হেটে ও ভ্যান গাড়িতে করে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ,শায়ের এনামুল হক এনাম,ওসমান গণি খাঁন রিটন,মো ইয়াসিন,আনসার মিয়া,হাফেজ আবচার সিয়াম,সালাউদ্দিন কাদের,মো ইউসুফ মনির, মো সাহাব উদ্দিন,মো সাদ্দাম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন – রায়পুর ইউনিয়ন মানব কল্যাণ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল হারুন, মো শাহজাহান।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ