মাত্র কয়েকদিন হলো করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার পরিবার। এরই মাঝে টলিউডে আরও একটি দুঃসংবাদ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ইন্ডাস্ট্রির নামী পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার টুইট করে রাজ নিজেই এ কথা ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করেন।
এদিকে রাজের বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে স্বস্তির কথা হলো, তিনি দুইবার করোনা পরীক্ষা করিয়েছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। রাজের পরিবারের বাকি সবারও খুব শিগগির করোনা টেস্ট হবে বলে জানিয়েছেন পরিচালক।সবটুকু জানতে ক্লীক করুন



