গাউছিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান পিতা আওলাদে রাসুল হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর একনিষ্ট মুরিদ প্রবীন শিক্ষাবিদ মাস্টার আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ চৌধুরী (৭২) ২৬ জুলাই রবিবার সকাল ৬.৪০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। মরহুমের নামাজে জানাজা ঐদিন বাদে আসর মরহুমের নিজবাড়ী রাউজান পৌরসভার সুলতানপুরস্থ হাসমত আলী চৌধুরী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাস্টার ইউসুফ চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, উত্তর জেলার সভাপতি আবদুস শুক্কুর কোম্পানী, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, তিনি দীর্ঘ শিক্ষকতা জীবনে রাউজান ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



