হেফজখানা ও এতিমখানার ছাত্র সেজে সাহায্যের জন্য গিয়ে বিভিন্ন জায়গায় মোবাইল চুরি
নজরুল ইসলাম চৌধুরী
নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির এসআই নাছির উদ্দিনের নেতৃত্বে বন্দর পতেঙ্গাসহ নগরীর বিভিন্ন স্থান থেকে হেফজা খানা ও এতিমখানার জন্য সাহায্য চাওয়ার বেশ ধরে শপিং মল ও বাসা বাড়িতে চুরি করে এমন ৬ কিশোর মোবাইল চোরকে গ্রেফতার করেছে আজ । সজল নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এসআই নাছির উদ্দিনের নেতৃত্বে এএসআই আনোয়ার, মোরশেদ, মুশফিক ও ওসমান এর একটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ মোবাইল চোর চক্রের সদস্যকে বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইলসহ বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন হাবিব (১৫), সাইফুল (১৪) হবিগঞ্জ, এয়াছিন (১৩), মনির হোসেন (১৯), রাসেল (১৩), শ্রাকা চক্রবর্তী। এ বিষয়ে মুঠোফোনে এসআই নাছির উদ্দিন জানিয়েছেন অভিযোগের সূত্র ধরে মোবাইল চোর চক্রের সদস্যদের ধরার জন্য অভিযানে গেলে প্রথমে একজনকে মোবাইলসহ গ্রেফতার করি, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হই। কিশোর মোবাইল চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানায় দীর্ঘদিন যাবত এতিম খানা ও হেফজ খানার জন্য সাহায্য চাইতে গিয়ে শপিং মল ও বিভিন্ন বাসা বাড়িতে সুযোগ বুঝে মোবাইল চুরি করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের চুরি করা ৯টি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং অভিযোগকারীর চুরি হওয়া একটি মোবাইল বাদী সজলকে ডেকে এনে ফাঁড়িতে প্রমান সাপেক্ষে বুঝিয়ে দেওয়া হয়। কিশোর মোবাইল চোর চক্রের সদস্যদের বয়স কম হওয়াতে সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশনাল অফিসারের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।



