উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদসহ ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ২৫ জুন ভোরে তাকে গ্রেফতার করা হয়।এ সময় মদ পরিবহনে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি   ইব্রাহিম খলিল (২৬) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ঘাটলা ইয়ারপুর এলাকার মো. রফিক উল্যাহর ছেলে। তিনি আনোয়ারায় সিএনজি অটোরিকশা চালাতেন বলে স্হানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।

আনোয়ারা থানা পুলিশের এসআই আবুল ফারেজ জুয়েল, এ এস আই রেজাউল করিম মামুন সহ সঙ্গীয় ফোর্স  এই অভিযানে নেতৃত্ব দেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ