আল-হেলাল,সুনামগঞ্জ
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশগনকে আইনজীবী হিসেবে তালিকাভূক্তির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ এর কাছে শিক্ষানবীশগনের পক্ষে ওই
স্মারকলিপিটি প্রদান করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা ফজলে রাব্বী স্মরণ। এ সময় তার সহকর্মী সহপাঠিরাও উপস্থিত ছিলেন।
দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়,গত ১০ বছর পূর্ব থেকে বিভিন্ন সময়ে
শিক্ষানবীশগন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রী অর্জন ও এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু বার কাউন্সিলের নিবন্ধন পেতে বিলম্ব হওয়ায় সিনিয়র আইনজীবীদের সাহচর্যে থেকে অত্যন্ত স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে শিক্ষানবীশগন মানবেতর জীবন যাপন করছেন।
বৈশ্বিক মহামারী ও মুজিববর্ষ উপলক্ষে অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে বার কাউন্সিলের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে নিবন্ধন করে আইন মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশ করার জন্য তারা প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



