দক্ষিণ-মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডস্থ নিশ্চিন্তাপাড়া আনু মুন্সির বাড়ী নিবাসী মরহুম মোঃ ইউনুছের ২য় পুত্র মোঃ ইলিয়াছ ১১জুন ভোর ৭’টায় স্থানীয় ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে…….রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একই দিন বাদে আছর নিশ্চিন্তাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আনন্দবাজার দোকান মালিক সমিতির সেক্রেটারি মোঃ এজাহারুল হক, মুক্তিযোদ্ধা এস.এম আবু তাহের, কলতান সংঘের সহ-সভাপতি হাজী মোঃ নোমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ, নিশ্চিন্তাপাড়া মহল্লা কমিটির সদস্যবৃন্দ, ১নং সাইট পাড়া মহল্লা কমিটির সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



