বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) ভোররাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ নাছির উদ্দিন (৩৪)। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ভোর রাতের দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে মোহাম্মদ নাছির উদ্দিনকে গুলি করে হত্যা করে। পুলিশের অভিযানে হত্যায় জড়িত সন্দেহে শওকত ও জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একাধিক ধারালো ছুরি, চাপাতি এবং দা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ