আলাউদ্দিন হোসেন,পাবনা
পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে দিনমুজুর কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। বুধবার ইছামতি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ১০নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এই ওয়ার্ডে কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, তেল, সাবান ও আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক ও সি-লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদ মালিথা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক দুলাল হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি নাসিম হোসেন, মামুন হায়দার রনিসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।



