আনোয়ারা  প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে স্কুল মাঠে মাদক সেবনের আড্ডা দেওয়া কে কেন্দ্র করে মধ্যম পাড়া ও পূর্ব পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,গত (২৫ এপ্রিল) শনিবার দুপুরে পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আড্ডা দেওয়ার সময় পীরখাইন গ্রামের মধ্যম পাড়ার ছাত্রলীগ নেতা সায়েম ও পূর্ব পাড়ার ছাত্রলীগ নেতা জিহানের মধ্যে একে অপরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।এতে,মধ্যম পাড়ার লোকজন দেশীয় অস্ত্র,লাটিসোটা ও পূর্ব পাড়ার লোকজনও লাটিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।পরে উপজেলা পুলিশ লাটিপিটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুই পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি অবনতি হয়। এই সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ১১জন আহত হয়। আহতদের মধ্যে ছিল মোঃ জিহান(২৮),মনজুর(২৫) ফরহাদ(২৮) তৌহিদ(২৫) ইদ্রিস(৩০) মান্নান(৪২), নাজিম তাহের(৪৫)মোঃ শফি(৩২)মোঃ আনিছ(২৬)মোঃ মালেক(৪০) আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান,পীরখাইনে দুই বাড়ির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাটিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষে জড়াতে না পারে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ