আনোয়ারার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জনকল্যাণ সংস্হা ২৯ এপ্রিল ‘৯১ ঘূণিঝড়ে নিহতদের স্বরণে আত্মার মাগফেরাত কামনার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৯৯১ সালে আজকের এই দিনে আনোয়ারাসহ  উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে ব্যাপক জানমালের ক্ষতি হয়।শুধু  আনোয়ারার রায়পুর ইউনিয়নে তিন হাজারের অধিক মানুষ মারা যায়।এই দিনে অনেকের লাশও পাওয়া যায়নি।এইদিনের স্মরণে প্রতিবছর স্মরণ সভা, শহীদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, ২৯এপ্রিল ‘৯১ শীর্ষক আলোচনা সভা জনকল্যাণ সংস্হা আয়োজন করে থাকেন।এবার ওইরকম কোন সামাজিক অনুষ্ঠান করা আমাদের জন্য দেশের সার্বিক অবস্হার কারণে সম্ভব হচ্ছে না।

এই কারণে জনকল্যাণ সংস্হার সভাপতি আলহাজ্ব এস এম জামাল উদ্দিন ও  সাধারণ সম্পাদক  এম. আলী হোসেন একযুক্ত বিবৃতিতে ২৯ এপ্রিল ‘৯১ ঘূণিঝড়ে নিহতদের স্বরণে আত্মার মাগফেরাত কামনা করেছেন ও সংশ্লিষ্ট  সকলকে নিজ নিজ উদ্দোগে শহীদের  জন্য  দোয়া করার জন্য আবেদন করেছেন।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ