ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউপির শশাঙ্ক মহাজন চৌধুরী সড়কের উন্নয়ন কাজ  ২০ জানুয়ারি উদ্বোধন করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক সাদাত আনোয়ার সাদী। আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী’র সুপারিশে চট্টগ্রাম জেলা পরিষদ হতে দুই লক্ষ টাকার অর্থায়নে ব্রিক সলিন দ্বারা এ সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে।

উল্লেখ্য সড়কটির অবশিষ্ট প্রায় ১০০ ফুট সমাজসেবক সাদাত আনোয়ার সাদী”র নিজ অর্থায়নে সুসম্পন্ন করছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বাবু পরেশ চন্দ্র চৌধুরী, নাজিরহাট কলেজ ছাত্র সংসদের সাবেক নেতা মো: হারুন, নাজিরহাট পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আলী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দীন বাবলু, হাসানুল করিম রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

শেয়ার করুনঃ