প্রতিবারের মতোই বিষয় বৈচিত্র্যে ঠাসা এবারের ইত্যাদি। তাই বলা হয় অনেক অনুষ্ঠানের স্বাদ ইত্যাদির একটি পর্ব দেখলেই পাওয়া যায়। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা—এ কথাটি কেবল ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিবারের মতো এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতোপূর্বে দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের বর্তমান নানামুখি সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় ৫ অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান। পর্বটি যেমন মজার তেমনি এরমধ্য দিয়ে উঠে এসেছে অনেক সমাজ চিত্র ও সামাজিক অসঙ্গতি। ফাগুন অডিও ভিশন জানায়, এই পর্বটিও এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। এই ৫ জন তারকাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পর্বটিতে অভিনয় করেছেন। গত ২৩ মে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার


