মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সফল চেয়ারম্যান আবদুচ ছালামকে জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সাধারণ জনসাধারন। মিছিলটি আজ শনিবার বিকালে পাঁচলাইশ ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ দাবী করেন, কর্মবীর আবদুচ ছালাম সিডিএ’র তত্ত¡াবধানে ১০ বছরে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর চেহারা বদলে দিয়েছেন। স্বাক্ষর রেখেছেন উন্নয়নে। চট্টগ্রাম মহানগর এখন তিলোত্তমা নগরী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ৮ আসনে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করেন তাহলে বোয়ালখালী অংশও উন্নয়নের আওতায় এনে গ্রামকে শহরে রূপান্তর করতে পারবেন।
বক্তারা আরো বলেন, আবদুচ ছালাম আজ সারা চট্টগ্রাম তথা বাংলাদেশের গর্ব। কর্মনিষ্ঠা, সততা, যোগ্যতা, মানুষের প্রতি মমত্ববোধ, অঙ্গীকার বাস্তবায়নে দায়বদ্ধতা ও স্বচ্ছতা দিয়ে তিনি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। উন্নয়ন কর্মকাÐে স্বীয় সফলতায় তিনি আজ সারা দেশের জন্য দৃষ্টান্ত। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন কর্মবীর আবদুচ ছালাম ভাইকে ৮ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগে দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়ে নৌকার মাঝি করা আহবান জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. কাদের সর্দার হাজি মো. নাছির উদ্দিন, মো. মান্নান, হাজি মফজল সও, মো. নুরুল আলম, মো. ফোরকান, সাদেক বাচ্চু, এম ই রনি দিদারী, মো. এনাম, খুবসোর, মো. বাদশা, সাইফুদ্দীন সাইফ, আনিছুজ্জামান সুমন ওয়ার্ড যুবলীগ, ইলিয়াছ খান মিলন, জি এস আমিনুল করিম, এজিএস এম আর হ্নদয়, মো. গোলাম মোস্তফা, মো. হাসান আলি, আনিসুর রহমান মুন্না, হাসান মাহমুদ জিতু, ফোরকান হাসান, নুরুন নবী, আব্দুল হালিম সাগর, আনোয়ার হোসেন সেন্টু, মোজাম্মেল হোসেন, কৃষ্ণ রোহান, মো. শফি, নেজাম, সাজ্জাদ হোসেন আশিক, নুরু উদ্দিন, মিনহাজ উদ্দিন, তন্ময় দাশ, সরোয়ার মুন্না, নাজিম উদ্দিন, বোরহান উদ্দিন রবিন, সাজ্জাদ হোসেন সাকিব, মহসিন সুমন, আনোয়ার রৌফাবাদ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ



