নিজস্ব প্রতিেিবদক
গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী কলেজের ছাত্র-সংসদের সাবেক জিএস হাসান মোস্তাফিজ ৩১ মে বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত ছিলেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পেন্নাই ঈদগাহ কওমী মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে দক্ষিণ পেন্নাই সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব পেন্নাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাক চেয়ারম্যানের একমাত্র পুত্র হাসান মোস্তাফিজ উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। সাবেক এই ছাত্রলীগ নেতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জেলা-উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



