মাহে রমজান উপলক্ষে এক্সক্লুসিভ প্যাকেজ ঘোষনা করেছে নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স। জনপ্রতি মাত্র ৩৬৯৯/++ টাকায় ও প্রতি ২ জনের জন্য মাত্র ৪৭৯৯/++ টাকায় প্যাকেজের মধ্যে থাকছে রাত্রি যাপনসহ সেহেরী/ব্রেকফাস্ট, লাঞ্চ/ ইফতার ও ডিনার। জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, রমজান মাসে আমাদের অতিথিদের নির্ঝঞ্জাট ভাবনাহীন রাত্রিযাপন ও খাবারের সুবিধা নিশ্চিত করতে ওয়েল পার্ক রেসিডেন্স বরাবরের মত এবারও বিশেষ সুবিধা দিচ্ছে। অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি রুফটপ বারবিবিকিউতে থাকছে ৫% পর্যন্ত এবং মোহরা গার্ডেন রেস্টুরেন্টে খাবারের জন্য ১০% ছাড়। কর্পোরেট গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় এরাবিক স্পেশাল প্যাকেজে রাখা হয়েছে প্রতি ১০ জনের জন্য ১৪,০০০/ টাকায় আল মারজান ইফতার, ১৫ জনের জন্য ২০,০০০/ টাকায় শাহী এরাবিক ইফতার, ২০ জনের জন্য ২৫,০০০/ টাকায় শাহী আল এরাবিক ইফতার। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন নিয়ে সবাই মিলেও ১০/১৫ ও ২০ জনের এ প্যাকেজগুলোর সুবিধা নিতে পারবেন। এছাড়াও প্রতিজন ১২০০/ টাকায় পাচ্ছেন ব্যুফে ইফতার এবং ডিনার, ৬৫০/ টাকা, ৭০০/ টাকা, ৭৫০/ টাকা ও ৮০০টাকায় ইফতার সেট মেন্যু। এছাড়াও ১৭০ টাকায় মিলবে সাশ্রয়ী টেকওয়ে বক্স। সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মামুন আল রশীদ জানান চট্টগ্রামে প্রথমবারের মত কোন অভিজাত হোটেলে ওয়েল পার্ক রেসিডেন্স রোজাদারদের সেহরী গ্রহনের জন্য রাত্রি বারোটা থেকে ভোর বেলা সেহরীর সময় পর্যন্ত রেস্টুরেন্ট উম্মুক্ত রাখা হবে।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী


