আরমান হোসেন বাণিজ্য নগরী চট্টগ্রামের হাজারও কর্মজীবী ও ব্যবসায়িরা পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে। (১০ আগস্ট)শনিবার দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেঁতুর বাস স্টেশনে হাজারও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। চট্টগ্রাম রেল স্টেশনেও ছিল হাজারও মানুষের ভিড়। চট্টগ্রাম নগরীর কর্মজীবী,ব্যবসায়ীদের অফিস ও দোকানপাট আজ থেকে ছুটি হওয়ায় আজ একযোগে বাড়ি ফিরছে হাজারও মানুষ।এতে, নগরীর বিভিন্ন জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরা যাত্রীরা বাংলাপোস্টবিডিকে জানান, নির্ধারিত বাড়ার চেয়ে বাড়তি বাড়া আদায় করছে ড্রাইভাররা। এদিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী সেঁতু এলাকায় বাসের বাড়তি বাড়া রুখতে চট্টগ্রামের নির্বাহি ম্যাজিস্ট্রেট এস.এম মঞ্জুরুল আলম অভিযান পরিচালনা করেন। তিনি জানান,যাদের বিরুদ্ধে বাড়তি বাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন স্হানে ঘরমুখো মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।
সর্বশেষ সংবাদ
- প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন
- দেশের ২০ জেলায় বন্যা
- জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ৪ বাংলাদেশি, বাকি ২৬ জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা
- বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
- হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৭৪৭
- নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি—আগের নিয়মে ভোট, আগের মতো ফি চাই
- চট্টগ্রামের জলাবদ্ধতা অবহেলা কার?
- বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে
- সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো: সমান থাকছে না ইনক্রিমেন্ট হার



