টানা ভারী বর্ষণে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে নগরীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
মঙ্গলবার (৭ জুলাই) পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি জানান, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। একই সময়ে কর্ণফুলী নদীতে জোয়ার শুরু হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারেনি। ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও প্রকট হয়ে ওঠে।
সকালের ভারী বৃষ্টির পর আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজীরহাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক কর্মজীবী মানুষ জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে হেঁটে কর্মস্থলে যেতে বাধ্য হন। গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।সবটুকু জানতে ক্লিক করুন



