হাটহাজারী পূর্ব গুমান মর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে বিশ্বঅলি শাহান শাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) অন্যতম করুণাধন্য খলিফা রুহুল আশেকীন, ছেরাজুস ছালেকীন, রহনুমায়-এ-তরিকত, মুরশিদে কামেল, কামেলে ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ হাজত রওয়া মুশকিল কোশা হযরত বাবাজান সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) বি.এ মাইজভাণ্ডারীর কেবলা কাবার বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম আল কাদেরী, ডাঃ হাজী মোহাম্মদ সফিউল আলম, হাজী জাফর হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা মীর আবু জাফর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মীর সরোয়ার আলম, মীর সফিক উদ্দিন, হারুণ ভান্ডার রওজা শরীফের খাদেম মাওলানা হাফেজ আলী আজগর, মোহাম্মদ বদিউল আলম মেম্বার, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, বিজন শীল, মানিক বড়ুয়া, রুবেল শীল, ঝন্টু শীল, মোহাম্মদ আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, সমীর দাশ, লালু চক্রবর্তী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত হারুণ ভান্ডারী দরবার শরীফের সাজ্জাদানশীন ও হারুণ শাহ এর সহোদর ছোট ভ্রাতা আলহাজ্ব মীর কামাল উদ্দিন। আসন্ন ১৯ মে ২০১৯ রোজ রবিবার হারুণ ভাণ্ডার দরবার শরীফে বার্ষিক ২৭তম ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৭টায় পবিত্র রওজা শরীফ গোসল, বেলা ১১টায় খতমে কোরান, বাদে আসর মিলাদ মাহফিল, বাদে মাগরিব তবরুক বিতরণ, উক্ত ওরশ শরীফে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আশেকানে মাইজভাণ্ডারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



