ঝালকাঠির রাজাপুরে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহি প্রার্থীর আনারস প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার বাগড়ি বাজারের পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকা প্রতীকের কয়েক কর্মী ওই এলাকা থেকে আসার পথে আ’লীগের বিদ্রোহি আনারস প্রতীকের সমর্থকদের হাতাতাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ওই স্থানে গেলে সংঘর্ষ শুরু হয়। এসময় একটি মোটর সাইকেলে আগ্নিসংযোগ ও একটি দোকানে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি শান্ত করে। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা



