ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান। আজ রবিবার বেলা ১২টায় শহরের আমতলা সড়কের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে খান আরিফুর রহমান এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী খান আরিফুর রহমান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি ভাড়াটে লোকজন নিয়ে নৌকার প্রচারণায় নামা কর্মীসমর্থকদের নানা ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় খান আরিফুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। এদিকে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি দিয়ে হ্যান্ডবিল করে বিতরণের অভিযোগে সাইদুর রহমান নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সর্বশেষ সংবাদ
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক



