বিপ্লব কান্তি নাথ
আসছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালীতে আওয়ামী লীগের তরুণ ও নতুন মুখ চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীকে পেয়ে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাধ্যে বিরাজ করেছে আবারো ভোটের হাওয়া। গতকাল ২৬ জুলাই মনোনয়পত্র জমাদানের সময় তাকে নিয়েই বেশি ব্যস্তথাকতে দেখা গেছে প্রবীন-নবীন ও তরুণ নেতাকর্মীদের।
ত্যাগী, পরিচ্ছন্ন, তরুণ এই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ঘিরে দিনভর বাঁশখালী উপজেলায় অনেকের কথার ও হাসির খোরক জন্ম দিয়েছেন এই নেতা। মনোনয়পত্র জমাদানের সময় তার সাথে দেখাগেছে ত্যাগী, সৎ ও আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক আ’লীগের এক নেতা বলেন, বাঁশখালীতে উপজেলা পরিষদ এতদিন ছিল প্রাণহীন এক বড়গাছ। সাবেক সাংসদ প্রয়াত নেতা এড. সুলতানুল কবির চৌধুরীর ছেলে গালিব এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনপত্র জমাদেওয়ার কথা শুনে আমি এসেছি তাকে দোয়া করতে। তিনি যেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে গণমানুষের উন্নয়ন, বাঁশখালীবাসীর প্রত্যাশা পূরণ করে সাধারণ মানুষের পাশে থাকে।
অনেকের প্রত্যাশা এবার বাঁশখালীতে উপজেলা পরিষদ নির্বাচন হবে সৎ, যোগ্য, মেধাবীরা নির্বাচিত হলে পাল্টে যাবে বাঁশখালীর উন্নয়নের চিত্র।
আ’লীগের অনেক ত্যাগী, পদবঞ্চিত, অবহেলিত নেতাকর্মীরা মনে করেন জননেত্রী শেখ হাসিনা এবারের বাঁশখালীতে এমন একজন প্রতিনিধি নির্বাচিত করেছেন যিনি সকল নেতর্কীদের নিয়ে বাঁশখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের মূল্যায়ন করবেন।
উল্লেখ্য, বাঁশখালীতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরীর ছেলে চৌধুরী মো. গালীব, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ও মৌলভী নূর হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, যুবলীগ নেতা মোহাম্মদ সোলাইমান, বখতেয়ার উদ্দিন চৌধুরী (করিম ভান্ডারী), এম মনছুর আলী, শাহাদত রশিদ চৌধুরী, এমরানুল হক ইমরান, আবু ছালেক, এম আলমলীগ কবির চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার।
সর্বশেষ সংবাদ
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক



