রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পড়ল  ১৬ বছর বয়স্ক সিএনজি  চালক।
২ ফেব্রুয়ারী শনিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট শামীম হোসেন রেজা বলেন- যে বয়সে স্কুলে থাকার কথা, কিন্ত আশ্চর্য বিষয় সে বয়সে ড্রাইভ তার নেই কোন ড্রাইভিং  লাইসেন্স অভিজ্ঞতা, যার করনে ঘটতে যাচ্ছে অহরহ দূর্ঘটনা ঝরে যাচ্ছে শত প্রান।ঐদিন অভিযানে রাউজান ফকির হাট বাজারের দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক দিয়ে অপ্রাপ্ত বয়স্ক মোঃ ওসমান বাবু (১৭) সিএনজি অটোরিক্সা চালিয়ে যাওয়ার সময়ে তাকে সিএনজি অটোরিক্সা সহ হাতে নাতে আটক করে।
অপ্রাপ্ত বয়স্ক ওসমান বাবুকে সিএনজি অটোরিক্সা চালানোর জন্য দেওয়ার অপরাধে সিএনজি অটোরিক্সার মালিক মোঃ ইব্রাহিমের কাছ থেকে দশ হাজার টাকা ও অপ্রাপ্ত বয়স্ক সিএনজি অটোরিক্সা চালক ওসমান বাবুর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শেয়ার করুনঃ