এম.দিদার ক্বাদেরী

রাউজান উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার ৩য় বারের মত মনোনয়ন পেলেন উত্তরজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দুবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সাদা মনের মানুষ আলহাজ্জ একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্টিত বর্ধিত সভায় উপস্থিৎ তৃনমূল নেতাদের সম্মতি ক্রমে একক ভাবে বাবুল চৌধুরীকে উপজেলা নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -৬ (রাউজান) থেকে টানা চার বারের নির্বাচিত সাংসদ এবি এম, ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা নেতৃবৃন্দ। এতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রাথমিক প্রার্থী মনোনীত হন বর্তমান দায়িত্তরত আলহাজ্জ নুর মোহাম্মদ ও ফৌজিয়া খানম মিনা।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ