চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারা কর্ণফুলী উন্নয়নের কাণ্ডারী, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে নৌকা মার্কার সমর্থনে কর্ণফুলী চরপাথরঘাটা ১ ও ২নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ কর্ণফুলী উপজেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শেখ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আহমদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম, কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেজা বেগম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবুল কালাম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জানে আলম, সাহাব উদ্দিন মেম্বার, আব্দুল মোনাফ মেম্বার, সেলিমুল হক, সৈয়দ আহমদ, মাহবুবুল আলম, সাজ্জাদ সুমন, নুর মোহাম্মদ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের ওয়াদা অনুযায়ী বর্তমান সরকার পশ্চিম পটিয়াকে কর্ণফুলী উপজেলাতে রুপান্তরিত করেছে। আনোয়ারা-কর্ণফুলীসহ সমগ্র দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের ভোট হোক মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতীক নৌকা মার্কায়।
সর্বশেষ সংবাদ
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক



