ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ।আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আজকের দিন আমার জীবনে শ্রেষ্ঠ দিন। আমি আনন্দের সাথে আজ আমার দলের সিদ্ধান্ত ঘোষণা করছি যে, আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করছি।’কাদের সিদ্দিকী বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য, দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা তার (কামাল) নেতৃত্বে কাজ করার অঙ্গীকার করছি।কৃষক শ্রমিক জনতা লীগের এই সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শরিক জেএসডির আসম আবদুর রব, গণফোরামের মোস্তফা মহসিন মনটু, বিএনপির বরকত উল্লাহ বুলু, কাদের সিদ্দিকীর স্ত্রী নার্গিস সিদ্দিকীও বক্তব্য দেন।গত ৩ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় ড. কামাল হোসেনের কাছে তার ফ্রন্টে যোগদানের জন্য একদিন সময় নিয়েছিলেন কাদের সিদ্দিকী।
সর্বশেষ সংবাদ
- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রীর সাথে চউক চেয়ারম্যানের বৈঠক: চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব
- চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত, তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
- ১২ জেলায় বন্যার আভাস
- বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
- কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১
- বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসউপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
- আরব আমিরাতের ভিসা নীতিতে বিশাল পরিবর্তন



