জমজমাট আয়োজন। অতিথি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও দম্পতিদের পদচারণায় মুখর। উৎসবের মেজাজ সর্বত্র।
গতকাল বুধবার বিকেলে এরকম বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে নগরীর জিইসি মোড়ের ওয়েল ফুড কর্তৃপক্ষ। এতে গত ১৪ ফেব্র“য়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ওয়েল ফুড, রিও কপি ও সুগার বানের গ্রাহকদের জন্য আয়োজিত ‘লাভ এভরিডে’ শীর্র্ষক র্যাফেল ড্র-তে অংশগ্রহণকারী তিনজন দম্পতিকে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ী দম্পতিদের হাতে পুরস্কার তুলে দেন ওয়েল গ্র“প অব ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়েল গ্র“পের পরিচালক সৈয়দ আসিফ হাসান, ওয়েল ফুডের পরিচালক হাসান একরাম উল্লাহ জাবেদ, ওয়েল ফুডের পরিচালক কাজী আনোয়ারুল কিবরিয়া, মাবিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আকতার হোসেন, জিয়াউল হক, আলাউদ্দিন, হেলাল, মনির আহম্মদ, পারভেজ, বাদশা, প্রোগ্রাম সমম্বয়ক শরাফত প্রমূখ।
সৈয়দ সিরাজুল ইসলাম কমু বলেন, ওয়েল গ্র“প ব্যাবসায় পরিচালনা করতে গিয়েও মানুষের সার্বিক কল্যানের কথা বিবেচনায় রেখেই কাজ করে যাচ্ছে। আমরা চাই দেশের সকল মানুষ ভাল থাকবে, হাসি-খুশী ও আনন্দে দিন যাপন করুক, ভালবাসাময় হয়ে উঠুক আমাদের দিনগুলো। বিশ্বভালবাসা দিবসের ভালবাসাকে আরো স্থায়িত্ব দিতে তাই আমাদের আয়োজন ছিল ‘লাভ এভরি ডে’।
সৈয়দ আসিফ হাসান বলেন, প্রতি বছরের মতই এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গ্রাহক দম্পতিদের জন্য আমাদের এ আয়োজন দম্পতিদের ভালবাসাকে আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা রাখছি।
পুরস্কারপ্রাপ্ত দম্পতিরা তাদের অভিব্যাক্তি জানাতে গিয়ে বলেন, ভালবাসা দিবসকে দম্পতিদের কাছে গভীর অনুভুতিময় করে তোলার জন্য ওয়েল ফুডের ‘লাভ এভরি ডে’ পুরস্কার প্রদান এক অনন্য আয়োজন। ওয়েল ফুডে খাবারের বৈচিত্রতার সাথে তাদের আয়োজনমালাও হয় বৈচিত্রপূর্ণ। আমরা সত্যিই অভিভুত।
প্রথম পুরস্কার হিসেবে চট্টগ্রাম-কোলকাতা-চট্টগ্রাম এয়ার টিকেট পেয়েছেন ডা. প্রদীপ কুমার মালাকার দম্পতি, দ্বিতীয় পুরস্কার হিসেবে হোটেল হোয়াইট অরকিড, কক্সবাজারে দুই রাত্রি যাপনের কুপন পেয়েছেন ওমর ফারুক দম্পতি এবং তৃতীয় পুরস্কার হিসেবে ওয়েল পার্ক রেসিডেন্সে ক্যান্ডেল লাইট ডিনারের কুপন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী


