জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন।
আজ বুধবার (৩১ অক্টোবর) দুপুরে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণভবনে এ চিঠি পৌঁছে দিয়েছেন।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান জোটটির নেতা ড. কামাল হোসেন। এরই পরিপ্রেক্ষিতে ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী চিঠি পাঠান। প্রধানমন্ত্রী তাদের শুক্রবার (২ নভেম্বর) রাতে আলোচনার আমন্ত্রণ জানান।



