২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার আলোচিত মামলার রায় প্রকাশের পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কমীরা আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছে। মামলার রায় প্রকাশের পর উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজার নেতৃত্বে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন, যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা, আ’লীগ নেতা ও সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, মকবুল হোসেন প্রমূখ। বক্তাগণ দ্রুত রায় কার্যকর করার জন্য জোর দাবি জানান।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


