সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারীতে শ্রীফলগাতি গ্রামের রুস্তম আলী আজও বয়স্ক ভাতা পাননি।
সম্প্রতি ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি টিনের ছাপরা ঘরে কোনো মতে বাস করছেন প্রতিবন্ধী দম্পতিটি। দুই ছেলে মোকছেদ আলী ও বিলাল হোসেন বিয়ে করে আলাদা সংসার করছেন। তিন মেয়ে মোমেলা খাতুন, সোনাভান আর ছমিরন নেছা। বিয়ের পর সবাই যার যার মতো করে আলাদা সংসার করছে। কেউ তাদের খোঁজ খবর রাখেন না। বড় মেয়ে মোমেলা খাতুন পোশাক কারখানায় ছোট চাকরি করতেন। ওই টাকায় যতটুকু পারতেন, বৃদ্ধ বাবা-মার দেখভাল করতেন। গত বছর তিনিও অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর অন্ধকার নেমে আসে ওই প্রতিবন্ধী দম্পতির জীবনে। নানা অসুখ সঙ্গে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অসহায় ওই দম্পতির। উক্ত ওয়ার্ড মেম্বার আবুল কাশেম বলেন, আমি এই বার প্রথম ওয়ার্ড মেম্বার হয়েছি, আগেও অনেক মেম্বারই ছিল কিন্তু কেউই ওই লোকের খোঁজ খবর রাখেনি। বয়স্ক ভাতার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করেননি। যেহুতু আপনে বললেন অবশ্যই বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দিবো সমাজ সেবা অফিসে বলে। এ ব্যাপারে রৌমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকা পাঠানো হয় তার ভিত্তিতেই আমরা কার্ড সরবরাহ করে থাকি। এর বাইরেও বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড পাওয়ার যোগ্য কেউ থাকে তাহলে আমি ব্যবস্থা করে দিবো।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


