বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে হেমাটোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ১৭ই এপ্রিল সোমবার সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে র্যালী ও মানব বন্ধন এর আয়োজন করা হয়। অধ্যক্ষ ডাঃ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর; চ.মে.ক.হা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, বি. এম. এ সভাপতি অধ্যাপক ডাঃ মুজিবুল হক খান ও হিমোফিলিয়া সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে সকাল ১০ টায় প্রিন্সিপ্যাল লবি থেকে র্যালী শুরু হয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডাক্তার, নার্স হিমোফিলিয়া সোসাইটির কর্মকর্তাবৃন্দ যুক্তরাষ্ট্রের হিমোফিলিয়া সোসাইটির মিশিগান শাখার কর্মকর্তা মোঃ মাসুম চৌধুরী, রোগী, সাংবাদিক ও শুভানুধ্যায়ী সহ আনুমানিক দুইশত পঞ্চাশ জন উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন-২০১৭ লেখা ফেষ্টুনও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



