যশোরের মনিরামপুরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার ভোরে যশোর-চুকনগর মহাসড়কের বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতদের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।



