হে প্রভু, সকল রাতের সেরা রাতে

দুহাত তুললাম তোমায় রাহায়, থাকো সাথে।

জানা-অজানা অনেক গুণাহ জীবনেতে

মাফ করে দাও তোমার রহমতে।

হাজারমাস অপেক্ষা উত্তম-সেরা

একটি রজনিতে পূণ্য-ঘেরা।

সে আশায় সওগাত লাভে, পাপমোচনের দ্বারে
হাত তুলেছি তোমার দরবারে।

অন্যায়-পাপে সিক্ত আমি গোমরাহিতে

কবুল করো প্রভু, তোমার করুণাতে।

আজ রাতের নেয়ামত মুষলধারে ঝরে

পূণ্য হাছিলে মানবের তরে।

হাত তুলেছি পাপী আমি, ক্ষমাপ্রার্থী তাতে

কৃপার দ্বার খুলে দাও, তোমার দয়াতে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত পোস্ট