পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়া উপজেলা ও পৌরসভার আওতাধীন প্রতিটি ওয়ার্ডের ২০ হাজার দু:স্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ পৌর সদরের ইন্দ্রপোলস্থ হল টুডে’তে ঈদবস্ত্র সামগ্রী স্ব-স্ব এলাকার চেয়ারম্যান-মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের মাধ্যমে এলাকায় বিতরণের জন্য প্রদান করা হয়। ঈদবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু ছালেহ চৌধুরী, আলমগীল খালেদ, এম. এজাজ চৌধুরী, নাজিম উদ্দিন পারভেজ, মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ রহিম, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, মহিলা আ’লীগ নেত্রী জীবন আরা বেগম, মাজেদা বেগম শিরু, চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে এহসানুল হক, আবুল কালাম ভোলা, মাহবুবুর রহমান, এস.এম ইনজামুল হক জসিম, গাজী মুহাম্মদ ইদ্রিস, রণবীর ঘোষ টুটুন, মো. ইব্রাহিম বাচ্চু, এম.এ হাশেম, মো. বখতিয়ার, সরোজ সেন নান্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল বশর, পৌরসভা ছাত্রলীগ সাবেক সভাপতি ইকবালুর রহমান ওপেল, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদন নয়ন শর্ম্মা প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি আনন্দের দিন। এ দিনে ধনী, গরীব সবাই মিলে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদের এ আনন্দ সকলে ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই হবে ঈদের মূল সার্থকতা।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



