বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ নাছিরের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ জুন (শুক্রবার) সকাল ১১টায় পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের মাধ্যমে দরিদ্র মহিলাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুর নাহার করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদা বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কাজী আবু তৈয়ব, জেলা আ’লীগ কমিটির সদস্য সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মাস্টার, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সাবেক ছাত্রনেতা শওকত হাসান লিটন, মাঈনুদ্দিন চৌধুরী, মুক্তিমান বড়ুয়া, মহিউদ্দিন মহি,আশরাফ মাস্টার, নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আমিনুল ইসলাম লিটন, মোহাম্মদ আরমান, পৌরসভা আ’লীগ নেতা মঞ্জুরুল আলম, ছৈয়দ তালুকদার, দিদারুল হক জসিম, মহিলা আ’লীগ নেত্রী প্রতিমা চৌধুরী মেম্বার, সুক্রিতি বড়–য়া, রোকেয়া বেগম, ছকিনা বেগম, নাইমুল হক খোকন, আনিসুর রহমান, সাজ্জাদ হোসেন, ওয়াসিব সাকিল। আলোচনা সভা শেষে দরিদ্রদের মাঝে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছিরের ব্যক্তিগত অর্থায়নে ঈদ বস্ত্র বিতরণ করেন।
ঈদ বস্ত্র বিতরণকালে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের পটিয়ায় নিজ দলের এমপি মূল্যায়ন না করায় বিভিন্নভাবে দলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। আগামী সংসদ নির্বাচনে বিকল্প প্রার্থী দরকার এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



