চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে প্রয়াত রাজনীতিবিদ, মালেশিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপদেষ্ঠা আলহাজ্ব ড. মাহমুদ হাসানের শোক সভা আগামী ১২ এপ্রিল বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত শোকসভা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ৮ এপ্রিল বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোকসভা কমিটির আহবায়ক ডা. মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী, কবি ও প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, সাংবাদিক স.ম জিয়াউর রহমান, সোহেল তাজ, সুভাষ চৌধুরী টাংকু, বোরহান উদ্দিন গিফারী, সাইফুল ইসলাম, সুমন চৌধুরী, মোহাম্মদ ইমতিয়াজ, শাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় নেতৃবৃন্দরা গণ মানুষের নেতা সমাজ দরদী ড. মাহমুদ হাসানের শোক সভা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা আগামী ১২ এপ্রিল বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও সমাজসেবক ড. মাহমুদ হাসানের শোকসভায় চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



