পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। যা বলেন তা বাস্তবায়ন করে ছাড়েন। দেশ ও সাধারণ মানুষের জন্য শেখ হাসিনা সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। দেশে এখন উন্নয়নের জোয়ার চলছে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নেতা-কর্মীদের কাজ করতে হবে। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি গতকাল শুক্রবার বিকেলে পটিয়ায় জিরি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত সম্মলেন প্রস্তুতির কাউন্সিলর নির্ধারনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, নাছির আহমদ চেয়ারম্যান, আবদুল খালেক চেয়ারম্যান, আজিমুল হক, আলমগীর খালেদ, এম. এজাজ চৌধুরী, আমিনুল ইসলাম টিপু, নুরুল হুদা খান, এড. বেলাল উদ্দিন, এম.এ রহিম, জহুল আলম মন্টু, ফরিদুল আলম, কপিল সিরাজ, নাছির উদ্দিন, জহির, ফোরকান প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ



