সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের দ্বিতীয়-দফা উপ-নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী উপজেলা জাপার সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ১’শ ৯টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে আ’লীগ প্রার্থী আফরুজা বারীর চেয়ে ১০ হাজার ১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দুই-একটি বিছিন্ন ঘটনা ছাড়া নজীর বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর ১০৯টি কেন্দ্রের মধ্যে ১’শ ৯ টি কেন্দ্রের বে-সরকারি ফলাফলে জাপার প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ৭৮ হাজার ৯’শ ২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯’শ ১৩ ভোট। এছাড়া এনপিপি প্রার্থী জিয়া জামান খান (আম) মার্কা পেয়েছেন ৪’শ ১৭ ও গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলাম (মাছ) মার্কা পেয়েছেন ৭’শ ১১ ভোট। আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাহতাব হোসেন বে-সরকারি ভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) মার্কাকে ঘোষণা করেন। ভোটের হার শতকরা ৪৫.০৯ ভাগ। উল্লেখ্য, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌর এলাকার ১০৯টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৩৮ হাজার ৫’শ ৫৬ জন ভোটার ভোট প্রদান করেন।
সর্বশেষ সংবাদ
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক



