অ্যাপল স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’। এই রংয়ের স্মার্টফোন অন্তত অ্যাপলে খুব একটা দেখা যায়নি। গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ৭ এবং ৭ প্লাসের গাঢ় রেড ওয়াইন রংয়ের একটি বিশেষ সংস্করণ আনতে চলেছে অ্যাপল। অ্যাপলে এই নতুন সংস্করণের ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিন ধরনের মেমরি রয়েছে। আইফোন ৭-র জন্য এবং আইফোন-৭ প্লাস ডিসপ্লের এই দুই ফোনেই থাকছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৮২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনের দাম। তবে সব গুনগুন ছাপিয়ে নতুন বিশেষ এই আইফোনটি বিশেষ একটি কারণে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই আইফোনটি কিনে ভূমিকা রাখা যাবে এইডস প্রতিরোধে। এইডস মোকাবেলায় কাজ করা সংস্থা প্রোডাক্ট রেড নামের একটি সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধপত্র বিতরণ, মেডিক্যাল পরীক্ষায় অবদান রাখবে আইফোন ৭। ইতিমধ্যে ১৩ কোটি ডলার অনুদান হিসেবে দেয়া হয়েছে প্রোডাক্ট রেডকে। এইডস প্রতিরোধে আইফোন ৭ এর এভাবে এগিয়ে আসাটা ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।সূত্র:-আনন্দবাজার
সর্বশেষ সংবাদ
- নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
- বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫
- আস্থাহীনতার রাজনীতি, কী ভাবছে জনগন ?
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
- নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ



