প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞানের পরীক্ষা, ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সিনিয়র জজ মনজুর মাহমুদ খান বলেছেন, শিশুদের মেধা বিকাশ ও অধ্যয়নমুখী করার জন্য বৃত্তি পরীক্ষা, সাধারণ জ্ঞানের প্রতিযোগীতা বেশী বেশী হতে হবে। প্রতিভার প্রস্ফুটিত হবে তখনই যখন শিশুকাল থেকে বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে। শুধু বই পড়লেই জ্ঞানের বিকাশ ঘটে না। তাই শিশুদের বিনোদনসহ বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহণ ও সামাজিক এবং সংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ গ্রহণ। তিনি বলেন, বিদ্যা নিকেতন ইনষ্টিটিউট এর বিশাল আয়োজন সত্তি প্রশংসার দাবীদার। তিনি বিদ্যানিকেতনের উত্তোরত্তর সফলতা কামনা করেন। বৃত্তি প্রাপ্ত শিশুদের ধন্যবাদ ও অংশগ্রহণকারীদের উন্নতি কামনা করেন।
অদ্য ২৪শে মার্চ সকাল ৯টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে অনুষ্ঠিত প্রতিভার খোঁজে সাধারণ জ্ঞান পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। বেশ উৎসাহ উদ্দিপনার মাধ্যমে বিদ্যা নিকেতনের তত্বাবধানে অনুষ্ঠিত এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিকাল ৫টায় সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। সনদ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান বিদ্যানিকেতন ইনষ্টিটিউটের অধ্যক্ষ রতনদাশ গুপ্তের সভাপতিত্বে এবং রুমা বড়–য়া ও আশিষ কুমান নাথ এর পরিচালনায় মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র জজ মনজুর মাহমুদ খান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল মিত্র,জসিম উদ্দিন চৌধুরী, এপিপি সুচিত্রা লাল মুন্নি, ব্যবসায়ী বাবু সুভাস চৌধুরী, জামাল উদ্দিন, বাবু সুমন চৌধুরী, অধ্যক্ষ শাহ আলম, উপপরিচালক রঞ্জনা পাল, আমেনা বেগম, জান্নাতুন নাঈম, রিকি চক্রবর্তী, রুমা বড়–য়া, খালেদা বেগম, সুমিতা তালুকদার, সুপ্রিয়া ভট্টাচার্য্যম, ডা: আশীষ চৌধুরী, প্রমুখ।
বিদ্যানিকেতন ইনষ্টিটিউটের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশ গুপ্ত বলেন, শিশুদের মেধা বিকাশ আমাদের একমাত্র লক্ষ্য। আমরা পল্লী কবি জসিম উদ্দিন স্মৃতি গোল্ডকমেডেল স্কলারশীপ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতিভাবান শিক্ষার্থীদের প্রেরনা যুগানোর জন্য এ আয়োজন করে থাকি। আমাদের সকল আয়োজনে সবার সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস



