কেউ কি আছে
চারপাশ যেমন খা খা
তেমন পেটেও জ্বলছে আগুন
আমি অভুক্ত –
আমার প্রাণ নির্জীব
বৃষ্টি নেই তাই ফসল ফলে না,
শুধু প্রান্ত আর প্রান্ত
ঘরে ঘরে হাহাকার আর্তনাদ ম্রিয়মাণ
গলা থেকে বের হচ্ছে না –
“মা” এই শব্দটুকুও!
আমি এতটা দুর্বল, আমি সোমালিয়ান
দুর্ভিক্ষে পড়েছি- কেউ কি আছে-
যে এক টুকরো রুটি দিয়ে বাঁচবে প্রাণ?
তারিখ: ২২/০৩/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।
আহ্বানে সাড়া দাও
পেটের চামড়া পিটের চামড়ার
সাথে মিশে গেছে
পাজরের হাড়ে রক্ত মাংসও লেগে নেই
সব শুকিয়ে গেছে
এভাবে বিপন্ন হবে একটি জাতি!
ও সভ্য মানুষ,
তোমরা এক পা এগিয়ে এসো;
চলো আমরা সোমালিয়ানদের পাশে দাঁড়ায়্।
তাদের মুখে একটু হাসি দেখি।
এখনই সময় –
আসো সভ্য মানুষ,
আসো আমরা পাশে দাঁড়ায়।
সর্বশেষ সংবাদ
- নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
- বান্দরবানের থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে পড়ে নিহত ২, আহত ৫
- আস্থাহীনতার রাজনীতি, কী ভাবছে জনগন ?
- চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
- ইলিশের চড়া দামে হতাশ ক্রেতারা, সাধ থাকলেও সাধ্য নেই
- পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি
- নির্মাণসামগ্রীর দাম চড়া, টানাপোড়েনে স্থবির দেশের মেগা উন্নয়ন কাজ
- পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
- নির্মাণসামগ্রীর দাম চড়া: সরকারি দপ্তর ও আমদানিকারকদের টানাপোড়েনে স্থবির দেশজুড়ে উন্নয়নকাজ



