আনোয়ারার ঐতিহ্যবাহী মানবকল্যাণমূলক সামাজিক সংগঠন ৩নং রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার উপদেষ্ঠা ও কার্যকরি কমিটির যৌথ সভা শনিবার বাদে মাগরিব অনুষ্ঠিত হয়। এই সভায় সংগঠনের সভাপতি এস এম জামাল উদ্দিন সভাপতিত্ব করেন। চট্টগ্রাম ষ্ঠেশন রোডস্হ বিদ্যুৎ অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।সভাটি সঞ্চালন করেন সাংবাদিক এম. আলী হোসেন।
সভায় আলোচকগণ বিষদ আলোচনা শেষে বিশেষ কতিপয় সিন্ধান্ত গ্রহন করা হয়। হঠাৎ বৃষ্ঠি উপেক্ষা করেও সম্মানিত উপদেষ্ঠা ও কার্যকরী কমিটির সদস্যদের উপস্হিতিতে সভাপতি সবাইকে ধন্যবাদ জানান। সভার সিন্ধান্তের আলোকে স্বাধীনতা দিবসে শহীদ মিনার ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানানো হবে।এছাড়া ২৬ মার্চ সকাল ১১টায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠানেরও সিন্ধান্ত নেয়া হয়েছে।



