পড়াশুনা শেষ করে মিডিয়াতে পদার্পন করেন তিনি। ছোট বেলা থেকে তার লক্ষ্য ছিল ক্যামেরার পিছনে কাজ করবে এবং দেশের পরিচালকদের মধ্যে অন্যতম একজন পরিচালক হিসেবে নিজের স্থান করে নেবেন। তিনি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন যার নাম শেষ অপেক্ষা। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শেষ অপেক্ষা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ব্যাপক সাড়া পায়। এরপর তিনি আর থেমে থাকেন নি।
একের পর এক কাজ করে এগিয়ে গেছেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এক মুহুর্ত, ক্ষণিকের অপেক্ষা, মিউজিক ভিডিও “দুখের সাথে” এবং আমেরিকাতে মিউজিক ভিডিও এর নির্দেশনা দেন যার বিষন্নতায় ডুবে যখন। বর্তমানে তিনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানা যায়। পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত প্রযোজনায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতী তার পরিচালনা ও প্রযোজনায় নির্মাণের কাজ চলছে টেলিফিল্ম ও স্বল্পদৈঘ্য চলচ্চিত্র। বর্তমানে নির্মানাধীন স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র সমূহ হল প্রেমে পড়েছে মন, সাইলেন্ট লাভ, হোয়াট হ্যাপেন্ড, টেলিফিল্ম মা, ভালোবাসার একাল সেকাল, অপ্রত্যাশিত স্বপ্ন, ভাল্লালাগেনা, যে যায় সে ফিরে আসেনা, স্বাধীনতা ও বিজয়ের গল্প, ম্যারেজ অব ডেথ। এছাড়াও জানা যায় তিনি টিভিসি ও মিউজিক ভিডিও নির্মাণে ব্যস্ত আছেন।



