সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির অদুরেই চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ৮ লাখ টাকার একটি গরুর চালান আটক করেছে।
ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট গরুর হাটে নিয়ে যাবার পথে লাউড়েরগড় বিওপি’র বিজিবির টহল দল শুক্রবার বিকেলে শিমুলতলা নামক এলাকা থেকে ভারতীয় চোরাই ২০টি গরুর চালান আটক করে । আটককৃত গরুর মুল্য প্রায় ৮ লাখ টাকা।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লাউড়েরগড় ও চানঁপুর সীমান্ত এলাকার রোড ব্যবহার করে বেশ কয়েকটি গরু চোরাচারানী চক্র পুলিশ ফাঁড়ি থাকা সত্বেও প্রকাশ্যে প্রায় প্রতিদিনই বাদাঘাট বাজারে ভারতীয় চোরাই গরুর চালান বিক্রয়ের জন্য নিয়ে আসছে। থানার ওসি নন্দন কান্তি ধরের সাথে সীমান্তের গরু ও মাদক, কয়লা-চুনাপাথর কাঠ, বিড়ি, গাঁজা চোরাকারবারীদের অতি সখ্যতা থাকার কারনে ফাঁড়ির পুলিশ সদস্যদের চোরাচালান প্রতিরোধে নিরব দর্শকের ভুমিকাই পাালন করতে হচ্ছে।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



