চট্টগ্রামের স্বনামধন্য নির্মাতা প্রতিষ্টান “জীবন প্রিয়া মিডিয়া” এই প্রথম বারের মতো চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সকলের জন্য ভিন্নধর্মী এক উম্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করেছে। হোটেল দ্যা কক্স টুডে‘র টাইটেল স্পন্সরে ষ্টাইল আইকন বেষ্ট ফটোফেইস চিটাগাং -২০১৭ নামে এই প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের যে কেউ অংশগ্রহন করতে পারবে। বিভাগ গুলো হচ্ছে যথাক্রমে (১) বেস্ট ফটোফেইস (কিডস্) ছেলে, বয়স ৪-১২ বছরের মধ্যে (২) বেস্ট ফটোফেইস (কিডস্) মেয়ে,বয়স ৪-১২ বছরের মধ্যে (৩) বেস্ট ফটোফেইস – ছেলে,যে কোন বয়সের (৪) বেস্ট ফটোফেইস – মেয়ে,যে কোন বয়সের (৫) বেস্ট ফটোফেইস – (কাপল) বিবাহিত ,যে কোন বয়সের ইচ্ছুকরা অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অনলাইনের মাধ্যম্যে নির্ধারিত ফরম পূরণ পূর্বক নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরম ইভেন্ট পেইজে পাওয়া যাবে বা পেইজের ইনবক্সে যোগাযোগ করে নেয়া যাবে। আগ্রহী প্রত্যেক প্রতিযোগিকে যে কোন এঙ্গেলের ২ (দুই) কপি 4R সাইজের সদ্য তোলা ছবি জমা দিতে হবে এবং পূরণকৃত ফরম ও ছবি styleiconctg@gmail.com এ পাঠাতে হবে। ইমেইল পাঠানোর পর নিবন্ধন ফিস বাবদ ২৫০ টাকা – ০১৮১৪- ৮৯ ১৯ ০৪ (পারসোনাল) এই নাম্বারে বিকাশ মাধ্যম্যে পাঠিয়ে তা জানাতে হবে অথবা সরাসরি জমা দেয়া যাবে। নিবন্ধন ফিস প্রাপ্তি সাপেক্ষে প্রতিযোগিকে নিবন্ধন নাম্বার দেয়া হবে । নিবন্ধন এর সময়সীমা শেষ হওয়ার পর অংশগ্রহনকারীদের ছবির উপর নাম ও নিবন্ধন নাম্বার সংযুক্ত করে তা ইভেন্টের প্রচারণা চলাকালীন সময়ে ষ্টাইল আইকন ইভেন্টের ফেইসবুক পেইজে আপলোড করা হবে। ইভেন্টের প্রচারণা চলাকালীন সময়ে প্রতিযোগীরা ফেইসবুকের মাধ্যম্যে নিজের ছবির জন্য ভোট চাইতে প্রচারণা চালাতে পারবেন। ইভেন্ট চলাকালীন সময়ের মধ্যে প্রত্যেক প্রতিযোগির ফেইসবুকে ২ (দুই) ছবির উপর প্রাপ্ত সর্বাধিক লাইকের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত করা হবে। প্রত্যেক ক্যাটাগরিতে সেরা ফটোফেইস বিজয়ীদেরকে ক্রেষ্ট , সনদপত্র ও আকর্ষনীয় পুরুষ্কার প্রদান করা হবে। আয়োজক কর্তৃপক্ষ অনুষ্টানের যে কোন নিয়ম পরিবর্তন,পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতা রাখেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। রেজিষ্ট্রেশন শেষ সময় – ১০ এপ্রিল – ২০১৭ ইং। বিস্তারিত জানতে – ০১৯৬৫-৬৫২৭৯৬/০১৮১৪-৫০৪৫০৭ এই নাম্বারে যোগাযোগ করা যাবে। তাছাড়া ইভেন্টের ফেইসবুক পেইজ Style Icon – Lifestyle Fashion Magazine/ event ভিজিট করেও বিস্তারিত জানা যাবে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক অন্যদিগন্ত ও নিউজ ৭১ অনলাইন।
সর্বশেষ সংবাদ
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা



